শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২৩-০৩-০১
নাগেশ্বরী,(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ টার পরিবর্তে দেড়টায় বন্ধ। শিক্ষা অফিস বলছেন বিষয়টি দেখছি। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি দুপুর ১ টা ৪০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় পুরো স্কুল তালাবদ্ধ। মনে হয় সরকারি ভাবে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এলাকাবাসী জানান,, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষক উপস্থিত হচ্ছে ১০ টার পর বন্ধ হয়ে যায় দুপুর ২ টার মধ্যে। স্কুল মাঠে কয়েকজন সাংবাদিক গেলে বিদ্যালয়ের সন্নিকটে লাভলী নামের এক শিক্ষিকার বাড়ি। তিনি বাড়ির কাজ ছেড়ে চলে আসেন সাংবাদিক এর কাছে। এ শিক্ষিকা অকপটে সাংবাদিকদের কাছে নিজের দায়ভার এড়িয়ে তীর ছুড়েন প্রধান শিক্ষকের উপর। এ নিয়ে মুঠোফোন প্রধান শিক্ষক শাহ্ আলমের সাথে সাংবাদিকরা কয়েকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের দায়িত্বে থাকা নাগেশ্বরী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল মন্ডলের সাথে মুঠো ফোনে স্কুল মাঠ থেকে কথা হলে তিনি বলেন বিষয়টি দেখছি। পরের দিন বুধবার ১ লা মার্চ আবারও ঐ কর্মকর্তার সাথে কথা হলে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিস কে অবগত করছি। সচেতন মহলের অনেকের অভিমত শুধু পূর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় এরকম অনেক স্কুলেই নানা রকম দুর্নীতি থাকলেও দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার কারণে শিক্ষকরা নিজের মনগড়াভাবে স্কুল পরিচালনা করছেন।
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ...বিস্তারিত
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি, মানবণ্টন প্রক...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : : দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে সমাজসেবা ও শিক্ষার্থীকল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited